ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি রিজভীর সঙ্গে শুভ্রর সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৭ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ২০০ টাকাসহ আবু আল মো. রাসেল শেখ (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশের দাবি, রাসেলের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি শাহাপুর গ্রামে রাসেলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মো. নুরুল হক শেখের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

অভিযান চলাকালে রাসেলকে তার শয়নকক্ষে খাটের ওপর বসা অবস্থায় আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ড্রেসিং টেবিলের নিচের ড্রয়ারে থাকা একটি টিস্যু ব্যাগের ভেতর থেকে সিগারেটের প্যাকেটে রাখা ৭ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই ব্যাগ থেকে মাদক বিক্রির নগদ ৬ হাজার ২০০ টাকাও জব্দ করা হয়।

উদ্ধার করা হেরোইন ও ইয়াবার নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য পৃথক করা হয়েছে। অবশিষ্ট আলামত বিধি অনুযায়ী সিলগালা করে হেফাজতে নেওয়া হয়েছে।

পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ও ১০(ক) ধারায় গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘গ্রেফতার রাসেলের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় রাসেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৩:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬