ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ, সড়ক অবরোধ দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে, একজনের মৃত্যু গাইবান্ধায় প্রায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস চুনতি চেকপোস্টে ধাওয়া শেষে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বনশ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বনশ্রী থানা নামে পৃথক থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি শিবিরকে বিদায় বললেন সাদিক কায়েম, মেয়র পদে লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত মানিলন্ডারিং মামলায় আলোচিত হরিদাস চন্দ্র গ্রেফতার গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গাইবান্ধায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা পলাতক গাইবান্ধায় কিশোর রায়হান হত্যা: ঢাকা থেকে দুই বন্ধু গ্রেপ্তার

ঢাকা মেডিকেল ছাত্রদলের নেতৃত্বে কমিটিতে আসছে অছাত্র, কর্মীদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ১১১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনের ভেতরে বিতর্ক দেখা দিয়েছে। দীর্ঘদিন পর কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানালেও সম্ভাব্য নেতৃত্বে অছাত্র ও পেশাজীবীদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই। ফলে সাংগঠনিক কার্যক্রমও অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সম্প্রতি নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়।

সংগঠনের একাধিক নেতাকর্মীর দাবি, সভাপতি পদে আলোচনায় থাকা ডা. আব্দুল্লাহ আর রায়হান ২০২০ সালে এবং সাধারণ সম্পাদক পদে আলোচনায় থাকা ডা. মেশকাত শরীফ ভূঁইয়া ২০২১ সালে চিকিৎসক হিসেবে পাস করেছেন। বর্তমানে তারা চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছেন বলে অভিযোগ করেন তারা।

তাদের ভাষ্য, ছাত্র সংগঠনের নেতৃত্বে নিয়মিত শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া উচিত। যারা ইতোমধ্যে শিক্ষা জীবন শেষ করে পেশাজীবী হয়েছেন, তাদের ছাত্রদলের ইউনিট কমিটিতে অন্তর্ভুক্ত করা হলে তা সংগঠনের গঠনতন্ত্র ও ছাত্র রাজনীতির চেতনার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রদল নেতা বলেন, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলকে পুনরায় সক্রিয় ও শিক্ষার্থীকেন্দ্রিক সংগঠন হিসেবে গড়ে তুলতে হলে নিয়মিত শিক্ষার্থীদের নেতৃত্বে আনা প্রয়োজন। অন্যথায় সাধারণ কর্মীদের মধ্যে হতাশা আরও বাড়তে পারে।

তবে এ বিষয়ে সম্ভাব্য নেতৃত্বে আলোচনায় থাকা ডা. আব্দুল্লাহ আর রায়হান ও ডা. মেশকাত শরীফ ভূঁইয়ার বক্তব্য জানা সম্ভব হয়নি। একই সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদেরও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সংগঠনের নেতাকর্মীদের প্রত্যাশা, কেন্দ্রীয় ছাত্রদল যোগ্যতা, গঠনতন্ত্র এবং সাংগঠনিক বাস্তবতা বিবেচনা করেই ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঢাকা মেডিকেল ছাত্রদলের নেতৃত্বে কমিটিতে আসছে অছাত্র, কর্মীদের ক্ষোভ

আপডেট সময় : ০৭:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬