ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী, শিশুসহ নিহত ১৮, আহত ৩৭ অঞ্জলি, আরতি আর দেবীদর্শনে মুখর রমনা কালীমন্দির শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা ব্যাটসম্যানদেরই জেতানো উচিত ছিল, বলছেন তাসকিন কাদসিয়ার কাছে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগ শুরু ফর্টিসের ৬ বছরের শিশুকে যৌন হয়রানি: ৮ বছর পর আসামির ১০ বছরের কারাদণ্ড স্বাধীনতার কথা বলে দিল্লির কৃতদাসত্ব করেছে আওয়ামী লীগ সরকার: রুহুল কবির রিজভী শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি ক্যামেরায় দেখতে পারবেন যাত্রীরা, বসল ১৮টি মনিটর ও ৩২ ক্যামেরা ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার ২৭২ এবার জমবে কি পার্থ–নীহার রসায়ন

‘উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাই, তাই এই মেলায় আসা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘উচ্চশিক্ষার জন্য আমাকে বিদেশে যেতে হবে। তবে আমি চাই সঙ্গে পরিবারকে নিয়ে যেতে। ডিগ্রি শেষে আবারও ফিরে আসব দেশে। তবে ভালো পরামর্শক প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছি না। তাই এই মেলায় আসা।’

আজ শনিবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’–এ এসে কথাগুলো বলেন মিনহাজ হোসেন। তিনি একটি গবেষণা সংস্থায় কাজ করেন। সঙ্গে তাঁদের এক সন্তান ছিল। মিনহাজ বলেন, ‘পরিবারকে দেশে রেখে যেতে চাই না। তাই ভালো প্রতিষ্ঠানের খোঁজে আছি।’

‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’ নামের এ আয়োজনের উদ্যোক্তা প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিল। গতকাল শুক্রবার মেলা শুরু হয়। আজ শনিবার শেষ দিন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে এ আয়োজন।

গতকাল ছুটির দিনে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় ছিল। বিকেলের দিকে সম্মেলন কেন্দ্রটি শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। আজ শনিবার শেষ দিনে সকাল থেকেই মেলায় ভিড় করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

মেলায় বন্ধুদের সঙ্গে এসেছেন রাইসা মেহেরিন। তিনি এসেছিলেন পুরান ঢাকা থেকে। এবার স্নাতক শেষ বর্ষে পড়ছেন। রাইসার ইচ্ছে, স্নাতকোত্তর এবং উচ্চতর ডিগ্রি নেবেন বিদেশে। তিনি বলেন, ‘এখনো চূড়ান্ত পরিকল্পনা সাজাতে পারিনি। বিদেশে পড়তে যাওয়া এখন আগের চেয়ে কঠিন। তাই ভালো প্রতিষ্ঠানের খোঁজে আছি।’

‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’ স্লোগানে আয়োজিত এই মেলার ব্যাংকিং পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। মেলায় বিদেশে উচ্চশিক্ষা ও ভর্তিপ্রক্রিয়া–সম্পর্কিত তথ্য, স্কলারশিপ ও আবেদনবিষয়ক পরামর্শের পাশাপাশি দেওয়া হচ্ছে প্রয়োজনীয় দিকনির্দেশনা।

শিক্ষার্থীদের সরাসরি সেবা দিতে মেলায় অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা পরামর্শক ও সহযোগী ৪০টির বেশি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে এ এইচ জেড (এমএইচ গ্লোবাল গ্রুপ), বিডি এক্সপার্ট এডুকেশন কনসালট্যান্সি, বাংলায় আইইএলটিএস, বিএসসি, সিএইচএস এডুকেশন, ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল, ড্রিমবাজ, এডুকেশন হাব, এক্সিকিউটিভ স্টাডি, এডুকেশন কানেক্ট গ্লোবাল, এডুকেশন অ্যাট, ফিউচার এডি, ফেইথ ওভারসিস লিমিটেড, গো জায়ান, গ্রোথ একাডেমি গ্লোবাল, ফ্যান্টাসি গ্লোবাল এডুকেশন, এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশন, ক্যাম্পাস গ্রুপ, এইচ অ্যান্ড আই কাউন্সিল, ইন্টারন্যাশনাল এডুকেশন কাউন্সেলিং সেন্টার (আইইসিসি) লিমিটেড, লুমোস গ্লোবাল, এলভিএস গ্লোবাল এডুকেশন কনসালট্যান্সি, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, মেন্টরস, ম্যাপস এডু, ব্রিট একাডেমি, পিনাকল কনসালট্যান্সি গ্রুপ, পিএফইসি গ্লোবাল, শেবা কনসালট্যান্সি, শেনজেন এডু লিমিটেড, স্টাডি সলিউশনস, টেন মিনিট স্কুল, ইউনিগ্লোবাল, ভিসা এক্সপ্রেস, উইজডম এবং ওয়েমস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন।

এ ছাড়া মেলা প্রাঙ্গণে রয়েছে প্রথমা বুকস, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড ও কেএফসির স্টল। পুরো আয়োজনে ডিজিটাল কানেকটিভিটি সহায়তায় রয়েছে আম্বার আইটি লিমিটেড।

সরাসরি মেলার পাশাপাশি আজ বেলা ১১টা, দুপুর ১২টা এবং বেলা ১টায় প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মে তিনটি বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উপস্থাপক নুসরাত জেরির সঞ্চালনায় এসব লাইভে আলোচকেরা স্টেটমেন্ট অব পারপাস (এসওপি), রিকমেন্ডেশন লেটার ও প্রয়োজনীয় কাগজপত্র তৈরি, বিষয় নির্বাচন এবং পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। আজও অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এমন বিশেষ ফেসবুক লাইভ টক শো অনুষ্ঠিত হবে।

এদিকে সশরীর উপস্থিত হতে না পারা শিক্ষার্থীদের সুবিধার্থে ওয়েবসাইট এ ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এই মেলার অনলাইন আয়োজন। সেখানে ঘরে বসেই পরামর্শক প্রতিষ্ঠানগুলোর নানা সেবা ও অফার সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
‘উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাই, তাই এই মেলায় আসা’

আপডেট সময় : ০২:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬