ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

আশ্বাসে ভরসা নেই, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বেরোবি কর্মকর্তাদের 

বেরোবি প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপাচার্যের দেওয়া আশ্বাসে আস্থা রাখতে না পেরে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পদোন্নতি ও আপগ্রেডেশনের দাবিতে আন্দোলনরত কর্মকর্তারা। তবে শিক্ষার্থীদের স্বার্থ ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বিবেচনায় নিয়ে কর্মসূচির সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন আন্দোলনরত কর্মকর্তারা।

তারা জানান, আগামীকাল থেকে প্রতিদিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হবে। শিক্ষার্থীদের সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে যেন নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়টি বিবেচনায় নিয়েই কর্মসূচির সময় কমানো হয়েছে।

আন্দোলনরত কর্মকর্তাদের অভিযোগ, পদোন্নতি ও আপগ্রেডেশন সংক্রান্ত বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর কাছ থেকে একাধিকবার আশ্বাস পেলেও তা বাস্তবায়িত হয়নি। সর্বশেষ আলোচনাতেও কোনো কার্যকর অগ্রগতি না হওয়ায় তারা আশ্বাসের ওপর আস্থা হারিয়েছেন। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তারা আরও বলেন, শুরুতে কর্মবিরতি এবং পরে অবস্থান কর্মসূচি পালন করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে আন্দোলনের কর্মসূচি আরও কঠোর করা হতে পারে।

এর আগে, গত ২৮ জুন নির্ধারিত পদোন্নতি বোর্ড অনুষ্ঠিত না হওয়ায় উপাচার্যের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দেন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা।

আন্দোলনকারীরা জানান, ১৬ জুলাই শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সেদিনের অবস্থান কর্মসূচি স্থগিত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
আশ্বাসে ভরসা নেই, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বেরোবি কর্মকর্তাদের 

আপডেট সময় : ০১:৪৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬