সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে যাচ্ছে বাংলাদেশ দল
- আপডেট সময় : ১২:৩৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপে (পুরুষ ও নারী) অংশ নিতে ভারত যাচ্ছে বাংলাদেশ জাতীয় থ্রোবল দল। আন্তর্জাতিক এই আসরে অংশ নেওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই বাংলাদেশ দল তাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে।
এই উপলক্ষে গত শনিবার (১৩ জুন) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনের কনফারেন্স কক্ষে বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আসন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজারব ও বিভিন্ন কর্মকর্তাদের পরিচয় তুলে ধরা হয় এবং দলের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।
বাংলাদেশ থ্রোবল দলের ম্যানেজার মোঃ হেলাল উদ্দিন জানান, এবারের দক্ষিণ এশিয়ার এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বাংলাদেশ দল ৩৪ জনের একটি শক্তিশালী বহর নিয়ে অংশ নিচ্ছে। দলে ১৪ জন পুরুষ ও ১৪ জন নারী খেলোয়াড় রয়েছেন।তাছাড়াও কোচ ২ জন,ম্যানেজার ২ জন,
ফিজিও ১ জন,এনএসসি (NSC) ডেলিগেট ১ জন।
আসন্ন এই আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার অন্যান্য পরাশক্তি যেমন— স্বাগতিক ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান অংশগ্রহণ করছে। সংবাদ সম্মেলনে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, বিগত আসরগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ দল এবারও চমৎকার ফলাফল অর্জন করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি করবে।
বাংলাদেশ দল (খেলোয়াড় তালিকা)
পুরুষ দল > মিজানুর রহমান, রাইসুল ইসলাম, তৌফিকুল ইসলাম, আদদিন ইসলাম, বিএম শহিদুজ্জামান, তানভীর রিয়াদ ভূঁইয়া, তাশরিক হাসান, রিয়াদুল ইসলাম, কাইয়ুম ভূঁইয়া, বিপ্লব হোসেন, ফারুক হোসেন, ফখরুল ইসলাম, আবু জাহিদ হেলাল এবং রাসেল।
নারী দল > পুজা দাস, ঝর্ণা আক্তার, উর্মি আক্তার রুমা, দুলালী হালদার, সোহালী আক্তার, দীপা মন্ডল, আফরোজা আক্তার, নুরিয়া আফরিন মনি, তমা, মারসাইন্দা চৌধুরী, শিরিনা খাতুন, ইতি ইসলাম, নাজমা আক্তার এবং ইতি আক্তার রিয়া।
সংবাদ সম্মেলনে দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড় এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থেকে বাংলাদেশ দলকে শুভকামনা জানান।
।
নাজমুল ইসলাম, সিটি রিপোর্টারঃ
সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপে (পুরুষ ও নারী) অংশ নিতে ভারত যাচ্ছে বাংলাদেশ জাতীয় থ্রোবল দল। আন্তর্জাতিক এই আসরে অংশ নেওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই বাংলাদেশ দল তাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে।
এই উপলক্ষে গত শনিবার (১৩ জুন) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনের কনফারেন্স কক্ষে বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আসন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজারব ও বিভিন্ন কর্মকর্তাদের পরিচয় তুলে ধরা হয় এবং দলের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।
বাংলাদেশ থ্রোবল দলের ম্যানেজার মোঃ হেলাল উদ্দিন জানান, এবারের দক্ষিণ এশিয়ার এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বাংলাদেশ দল ৩৪ জনের একটি শক্তিশালী বহর নিয়ে অংশ নিচ্ছে। দলে ১৪ জন পুরুষ ও ১৪ জন নারী খেলোয়াড় রয়েছেন।তাছাড়াও কোচ ২ জন,ম্যানেজার ২ জন, ফিজিও ১ জন,এনএসসি (NSC) ডেলিগেট ১ জন।