ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুনরায় অতিথি পাখির দেখা মিলেছে ইবিতে, নিরাপদ আবাস নিশ্চিতের দাবি অভয়ারণ্য’র শিশুদের নিয়ে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের জলবায়ু সচেতনতা কর্মসূচি রংপুরে তিস্তা সংহতি সভায় বক্তাদের প্রশ্ন, নিজস্ব টাকায় পদ্মা হলে তিস্তা মহাপরিকল্পনা কেন নয়? রংপুরের পীরগঞ্জে ৩০০ হাত পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরগঞ্জে বছরব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই, পুলিশে সোপর্দ কাগজে নিষেধাজ্ঞা, মাঠে ইউক্যালিপটাস-আকাশমনির দাপট হাতিয়ায় জমি দখলচেষ্টার অভিযোগে হামলা-ভাঙচুর, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

রংপুরের পীরগঞ্জে ৩০০ হাত পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ শোভাযাত্রা

রংপুর ব্যুরো
  • আপডেট সময় : ১০:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের পীরগঞ্জে ৩০০ হাত পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ শোভাযাত্রা হয়েছে। এসময় মেসির হাত ধরে আবারও বিশ্বকাপ জেতার আশা করেন ভক্তরা।

শুক্রবার ( ৫ জুন) বিকেলে রংপুরের পীরগঞ্জে উপজেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির উদ্যোগে মিছিলটি শুরু হয় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। এসময় ৩০০ হাত পতাকাটি ধরে শত শত সমর্থক মিছিলে অংশ নেন। গায়ে জার্সি। সম্মুখভাবে জার্সি গায়ে কয়েক শতাধিক মোটারসাইকেল। শিশু থেকে শুরু করে নানা বয়সি ভক্তরা অংশ নেন এতে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় আনন্দে মাতোয়ারা হন মিছিলকারীরা। বাঁধাভাঙ্গা উচ্ছাস প্রকাশ করেন তারা।

অংশ নেয়া জাকির হোসেন, মারুফ বিল্লাহ, সোহেল রানা, মুতাসসিম বিল্লাহ অনেকেই জানান, মেসির হাত ধরে আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জিতবে। এরপর বিদায় জানাতে চাই মেসিকে। এছাড়াও ব্রাজিলকে রুখেও দিতে চান তারা। বলেন, এবার বিশ্বকাপে ব্রাজিল কোন পাত্তাই পাবে না। সেভেন আপ আর সেভেন আপ আছে তাদের ভাগ্যে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রংপুরের পীরগঞ্জে ৩০০ হাত পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় : ১০:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬