সুন্দরগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার
- আপডেট সময় : ০২:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব ত্যাগ, সহমর্মিতা, মানবতা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা বহন করে। কোরবানির মাধ্যমে মানুষ আত্মত্যাগ, দায়িত্ববোধ ও মানবিকতার যে চর্চা করে, তা সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। ঈদের আনন্দ শুধু একটি সম্প্রদায়ের নয়, এই আনন্দ সমাজের সব মানুষের মাঝে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।’
জয়ন্ত কুমার দাস বলেন, ‘বর্তমান সময়ে সমাজে সৌহার্দ্য, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার চর্চা আরও বেশি প্রয়োজন। ঈদুল আজহার শিক্ষা আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে মানবিক সমাজ গঠনে অনুপ্রাণিত করুক।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ঈদের এই পবিত্র মুহূর্ত সবার জীবনে বয়ে আনুক শান্তি, আনন্দ ও কল্যাণ। সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের মুখেও ফুটে উঠুক ঈদের হাসি।’
পরিশেষে তিনি সুন্দরগঞ্জ উপজেলাবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে জানান আন্তরিক ‘ঈদ মোবারক’।

















