ঢাকা ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সর্বানন্দ ইউনিয়নবাসীকে

ঈদের শুভেচ্ছা জানালেন সমাজসেবক মিন্টু মিয়া খাজা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৬নং সর্বানন্দ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ সমাজসেবক ও শিক্ষিত উদ্যোক্তা মোহাম্মদ মিন্টু মিয়া খাজা।

তিনি বামনডাঙ্গার ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান ‘আবদুল্লাহ এগ্রো ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বি.এস.এস (অনার্স) ও এম.এস.এস ডিগ্রি অর্জনের পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় মিন্টু মিয়া খাজা বলেন, ‘পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির আদর্শ আমাদের জীবনে সত্য, ন্যায় ও আত্মত্যাগের চেতনা জাগ্রত করে। এই শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করতে পারলেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব, ছোট-বড় সবাই একসঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। তাই অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের মূল প্রতিজ্ঞা।’

মিন্টু মিয়া খাজা ৬নং ওয়ার্ডবাসীর প্রতি ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে একটি শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও বৈষম্যহীন সমাজ গঠনে একসঙ্গে কাজ করতে হবে।’

পরিশেষে তিনি ৬নং ওয়ার্ডসহ সুন্দরগঞ্জ উপজেলার সকল মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আন্তরিক ‘ঈদ মোবারক’ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সর্বানন্দ ইউনিয়নবাসীকে

ঈদের শুভেচ্ছা জানালেন সমাজসেবক মিন্টু মিয়া খাজা

আপডেট সময় : ১১:৫১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬