ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুনরায় অতিথি পাখির দেখা মিলেছে ইবিতে, নিরাপদ আবাস নিশ্চিতের দাবি অভয়ারণ্য’র শিশুদের নিয়ে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের জলবায়ু সচেতনতা কর্মসূচি রংপুরে তিস্তা সংহতি সভায় বক্তাদের প্রশ্ন, নিজস্ব টাকায় পদ্মা হলে তিস্তা মহাপরিকল্পনা কেন নয়? রংপুরের পীরগঞ্জে ৩০০ হাত পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরগঞ্জে বছরব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই, পুলিশে সোপর্দ কাগজে নিষেধাজ্ঞা, মাঠে ইউক্যালিপটাস-আকাশমনির দাপট হাতিয়ায় জমি দখলচেষ্টার অভিযোগে হামলা-ভাঙচুর, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বেলকা ইউনিয়ন

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বার দুলাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৪ নং বেলকা ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বার দুলাল।

আব্দুল জব্বার দুলাল বেলকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম গোলজার রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বাবার আদর্শ ও অনুপ্রেরণায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি এলাকায় একজন পরিচিত ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান কোরবানির আদর্শ আমাদের জীবনে সত্য, ন্যায় ও মানবতার পথে চলার অনুপ্রেরণা জোগায়।’

তিনি আরও বলেন, ‘ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব নির্বিশেষে সবাই সেই আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের মূল শিক্ষা।’

আব্দুল জব্বার দুলাল বলেন, ‘আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও বেলকা ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে ইউনিয়নকে একটি আধুনিক, উন্নয়নমুখী ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে কাজ করবো, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘ঈদের এই পবিত্র দিনে আমরা সবাই যেন হিংসা-বিদ্বেষ ভুলে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হতে পারি। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

পরিশেষে তিনি ৪ নং বেলকা ইউনিয়নবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে জানান আন্তরিক ‘ঈদ মোবারক’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বেলকা ইউনিয়ন

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বার দুলাল

আপডেট সময় : ০৩:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬