ঈদুল আজহায় সুন্দরগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সামিউল ইসলাম
- আপডেট সময় : ০৬:৫০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সামিউল ইসলাম।
ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সামিউল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক এবং রংপুর মহানগর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় একজন পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির মহান আদর্শ আমাদের জীবনে সত্য, ন্যায় ও মানবতার পথে চলার অনুপ্রেরণা জোগায়।’
তিনি আরও বলেন, ‘ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।’
সামিউল ইসলাম বলেন, ‘সুন্দরগঞ্জ উপজেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।’
তিনি আরও বলেন, ‘ঈদের এই পবিত্র মুহূর্ত আমাদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করুক। হিংসা-বিদ্বেষ ভুলে আমরা সবাই যেন একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি।’
পরিশেষে তিনি সুন্দরগঞ্জ উপজেলাবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আন্তরিক ‘ঈদ মোবারক’ জানান।




















