ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ, সড়ক অবরোধ দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে, একজনের মৃত্যু গাইবান্ধায় প্রায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস চুনতি চেকপোস্টে ধাওয়া শেষে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বনশ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বনশ্রী থানা নামে পৃথক থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি শিবিরকে বিদায় বললেন সাদিক কায়েম, মেয়র পদে লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত মানিলন্ডারিং মামলায় আলোচিত হরিদাস চন্দ্র গ্রেফতার গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গাইবান্ধায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা পলাতক গাইবান্ধায় কিশোর রায়হান হত্যা: ঢাকা থেকে দুই বন্ধু গ্রেপ্তার

ঈদুল আজহায় সর্বানন্দ ইউনিয়নবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম ইউনিয়নবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান কোরবানির আদর্শ আমাদের শিক্ষা দেয়, কীভাবে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগ, ধৈর্য ও নিষ্ঠার মাধ্যমে জীবনে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা যায়। ঈদুল আজহা সেই মহান শিক্ষাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।’

তিনি আরও বলেন, ‘ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করতে পারে। ধনী-গরিব, বিত্তবান-অসহায় নির্বিশেষে সবাই যদি একে অপরের পাশে দাঁড়ায়, তবেই সমাজে প্রকৃত শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।’

চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সর্বানন্দ ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কার্যক্রমসহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন। এসব উদ্যোগ ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, ‘এখনও কিছু গুরুত্বপূর্ণ কাজ অসমাপ্ত রয়েছে। সেগুলো সম্পন্ন করতে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমি আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।’

তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন ও শান্তির পক্ষে কাজ করার আহ্বান জানান।

পরিশেষে তিনি সর্বানন্দ ইউনিয়নবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান এবং আন্তরিক ‘ঈদ মোবারক’ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঈদুল আজহায় সর্বানন্দ ইউনিয়নবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম

আপডেট সময় : ১২:৩০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬