ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ, সড়ক অবরোধ দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে, একজনের মৃত্যু গাইবান্ধায় প্রায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস চুনতি চেকপোস্টে ধাওয়া শেষে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বনশ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বনশ্রী থানা নামে পৃথক থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি শিবিরকে বিদায় বললেন সাদিক কায়েম, মেয়র পদে লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত মানিলন্ডারিং মামলায় আলোচিত হরিদাস চন্দ্র গ্রেফতার গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গাইবান্ধায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা পলাতক গাইবান্ধায় কিশোর রায়হান হত্যা: ঢাকা থেকে দুই বন্ধু গ্রেপ্তার

সুন্দরগঞ্জ পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরেফিন আজিজ সরদার সিন্টু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতা, বিশিষ্ট সমাজসেবক ও সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মো. আরেফিন আজিজ সরদার সিন্টু সুন্দরগঞ্জ পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও কল্যাণ কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

আরেফিন আজিজ সরদার সিন্টু সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক প্রয়াত আজিজার রহমান সরদারের ছেলে। পারিবারিকভাবেই রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি আসন্ন সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর হিসেবে এলাকায় সুপরিচিত। সরোবর পার্ক এণ্ড রিসোর্টের স্বত্বাধিকারী হিসেবে ব্যবসায়িক সফলতার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও মানুষের আস্থা অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি মসজিদ, মাদরাসা ও এতিমখানার উন্নয়ন এবং পরিচালনায় সহায়তা দিয়ে আসছেন। এছাড়া অসহায় পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা, দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন।

স্থানীয়দের মতে, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং নীরবে মানবিক কাজ করে যাওয়ার কারণে তিনি এলাকায় একজন আস্থাভাজন ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, ‘পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের আদর্শ আমাদের জীবনে মানবতা, ভ্রাতৃত্ববোধ ও আত্মত্যাগের চেতনা জাগ্রত করে।’

তিনি আরও বলেন, ‘ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায়। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যদি একে অপরের পাশে দাঁড়াই, তাহলেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে। বিশেষ করে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের ঈদের মূল অঙ্গীকার।’

তিনি বলেন, ‘একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের এই পবিত্র মুহূর্ত আমাদের মাঝে সৌহার্দ্য, সহনশীলতা ও পারস্পরিক ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করুক।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত হলে সুন্দরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, সুশাসনভিত্তিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তার অগ্রাধিকার থাকবে বলেও জানান তিনি।

পরিশেষে তিনি সুন্দরগঞ্জ পৌরবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে জানান আন্তরিক ‘ঈদ মোবারক’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জ পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরেফিন আজিজ সরদার সিন্টু

আপডেট সময় : ১১:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬