ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ, সড়ক অবরোধ দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে, একজনের মৃত্যু গাইবান্ধায় প্রায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস চুনতি চেকপোস্টে ধাওয়া শেষে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বনশ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বনশ্রী থানা নামে পৃথক থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি শিবিরকে বিদায় বললেন সাদিক কায়েম, মেয়র পদে লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত মানিলন্ডারিং মামলায় আলোচিত হরিদাস চন্দ্র গ্রেফতার গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গাইবান্ধায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা পলাতক গাইবান্ধায় কিশোর রায়হান হত্যা: ঢাকা থেকে দুই বন্ধু গ্রেপ্তার

পবিত্র ঈদুল আজহায় শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আলমগীর হোসাইন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সর্বানন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আলমগীর হোসাইন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান কোরবানির আদর্শ আমাদের জীবনে সত্য, ন্যায় ও মানবতার পথে চলার অনুপ্রেরণা জোগায়।’

বর্তমানে এডভোকেট আলমগীর হোসাইন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক এবং রংপুর মহানগরীর সভাপতির দায়িত্বও পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূল পর্যায়ে সক্রিয় উপস্থিতি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তিনি এলাকায় একজন পরিচিত, গ্রহণযোগ্য ও জনসম্পৃক্ত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

তিনি আরও বলেন, ‘ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব নির্বিশেষে সবাই সেই আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের মূল শিক্ষা।’

এডভোকেট আলমগীর হোসাইন বলেন, ‘সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করলেই একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব।’

তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার চেষ্টা করছি। ভবিষ্যতেও সর্বানন্দ ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি।’

তিনি আরও বলেন, ‘ঈদের এই পবিত্র দিনে আমরা সবাই যেন হিংসা-বিদ্বেষ ভুলে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি। নতুন প্রজন্মকে নৈতিকতা, আদর্শ ও মানবিক শিক্ষায় গড়ে তুলতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

পরিশেষে তিনি সর্বানন্দ ইউনিয়নবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আন্তরিক ‘ঈদ মোবারক’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পবিত্র ঈদুল আজহায় শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আলমগীর হোসাইন

আপডেট সময় : ১১:৫১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬