ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব ‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীর বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল, অভিযোগ গ্রাহকদের যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন এক বছরে আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা ১৮ শতাংশ বেড়েছে কুষ্টিয়ায় ব্যবসা–বাণিজ্য প্রসারে বাজেটে বরাদ্দ রাখার দাবি সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন তানজিদ আর্সেনালকে বিদায় করে ইংলিশ ফুটবলে ভূমিকম্প চতুর্থ স্তরের ফ্লিটউডের ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কোন স্থানে বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া অফিস টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে আনা, কার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী

এক বছরে আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা ১৮ শতাংশ বেড়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ব্যাংক–বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা এক বছরের ব্যবধানে ৩১ কোটি টাকা বা প্রায় ১৮ শতাংশ বেড়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে প্রতিষ্ঠানটি মুনাফা করেছে ২০৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৭৬ কোটি টাকা। গতকাল মঙ্গলবার আইডিএলসির পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি–সেপ্টেম্বর) শেষের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। এতে মুনাফার এই চিত্র বেরিয়ে এসেছে।

.

আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিনিয়োগ থেকে আইডিএলসির আয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় মুনাফাও বেড়েছে। বিনিয়োগ থেকে আয় যতটা বেড়েছে, প্রতিষ্ঠানটির মূল ব্যবসা ঋণের সুদ থেকে আয় ততটা বাড়েনি। চলতি বছরের প্রথম ৯ মাসে প্রতিষ্ঠানটি ঋণের সুদ বাবদ আয় করেছে ১ হাজার ২৬৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ২২১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে সুদ বাবদ আয় বেড়েছে ৪৭ কোটি টাকা। এর বিপরীতে আমানত ও ধারের টাকার সুদ বাবদ খরচ বেড়েছে ৭০ কোটি টাকা। এরপরও শেষ পর্যন্ত মুনাফা বেড়েছে প্রতিষ্ঠানটির। কারণ, বিনিয়োগ থেকে আয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে এই খাত থেকে প্রতিষ্ঠানটি আয় করেছে ৩৫৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৬০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে বিনিয়োগ থেকে আয় বেড়েছে ৯৩ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
এক বছরে আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা ১৮ শতাংশ বেড়েছে

আপডেট সময় : ১০:৪৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬