ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার ২৮ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর জ্ঞানের লড়াই ৩৬ দিনের ‘শাটডাউন’ শেষে ক্লাসে ফিরলেন চুয়েট শিক্ষার্থীরা, চলবে উপাচার্য পুনর্বহালের আন্দোলন অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব ‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীর বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল, অভিযোগ গ্রাহকদের যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন এক বছরে আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা ১৮ শতাংশ বেড়েছে কুষ্টিয়ায় ব্যবসা–বাণিজ্য প্রসারে বাজেটে বরাদ্দ রাখার দাবি

৮ বিভাগে কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন স্থানে কয়েকদিনের টানা বৃষ্টিপাতে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরেছে জনজীবনে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং তাপমাত্রাও নেমে এসেছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে এর মধ্যেই দেশের আট বিভাগে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতের পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। এ ছাড়া একই সময়ে নোয়াখালীর হাতিয়ায় ১১২ মিলিমিটার, নারায়ণগঞ্জে ১০৪ মিলিমিটার, রাজশাহীর বাঘাবাড়ীতে ৮৪ মিলিমিটার, টাঙ্গাইলে ৭৫ মিলিমিটার, পটুয়াখালীতে ৭২ মিলিমিটার, বরিশালে ৭০ মিলিমিটার, ঢাকায় ৬৫ মিলিমিটার এবং চাঁদপুরে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায় ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, চলমান বৃষ্টিপাতের প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকলেও বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টিপাত কিছুটা কমে যেতে পারে এবং তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের কারণে দেশের বিভিন্ন এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
৮ বিভাগে কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা

আপডেট সময় : ১১:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬