গর্ভাবস্থার গুঞ্জন উড়িয়ে ‘রাকা’তে দীপিকা, শুটিং চলছে পুরোদমে
- আপডেট সময় : ০৯:৪৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘রাকা’ ঘিরে নতুন করে ছড়ানো গুঞ্জন উড়িয়ে দিয়েছে নির্মাতা টিম। দীপিকা পাড়ুকোন-এর স্ক্রিনটাইম কমানো হচ্ছে বা তিনি সিনেমা থেকে সরে যাচ্ছেন এমন খবরকে তারা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে।
অ্যাটলি কুমার পরিচালিত এবং সান পিকচার্স প্রযোজিত এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন।
নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীপিকা এখনো ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন এবং শুটিং পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। তার গর্ভাবস্থাকে ঘিরে ছড়ানো খবরকে তারা গুজব হিসেবে উল্লেখ করেছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রয়োজনীয় সতর্কতা মেনে দীপিকা অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন এবং টিম তার নিরাপত্তা নিশ্চিত করে কাজ চালিয়ে যাচ্ছে।
‘রাকা’ সিনেমাটি ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে। পাশাপাশি এ বছর তাকে কিং সিনেমাতেও দেখা যাবে, যেখানে তিনি শাহরুখ খান, সুহানা খান ও অন্যান্য তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।
এর আগে ‘স্পিরিট’ সিনেমা থেকে তার সরে দাঁড়ানো নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছিল, যা থেকেই বর্তমান গুঞ্জনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
























