ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

বাংলা নববর্ষে ৯৯ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়েজ আহমেদের শুভেচ্ছা বার্তা

খবর প্রতিদিন
  • আপডেট সময় : ০৯:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সকল বাংলা ভাষাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৯৯ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং তিস্তা রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক খন্দকার ফয়েজ আহমেদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের প্রাণের সর্বজনীন উৎসব। এই উৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার এক উজ্জ্বল প্রতিফলন। পহেলা বৈশাখ আমাদের মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসা জাগ্রত করে।’

তিনি আরও বলেন, ‘নতুন বছরের নতুন সূর্যোদয় আমাদের জীবনে বয়ে আনুক আশা, প্রেরণা ও সম্ভাবনার আলো। অতীতের সব গ্লানি, দুঃখ ও ব্যর্থতা পেছনে ফেলে আমরা যেন নতুন উদ্যমে এগিয়ে যেতে পারি।’

তিনি আশাবাদ ব্যক্ত করেন, নববর্ষের এই উৎসবের মাধ্যমে সকল অশুভ ও অসুন্দর দূরীভূত হবে এবং সত্য ও সুন্দরের জয়গান সর্বত্র প্রতিধ্বনিত হবে। বিদায়ী বছরের সব দুঃখ-বেদনা ভুলে নতুন বছর ব্যক্তি ও জাতীয় জীবনে বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

খন্দকার ফয়েজ আহমেদ বলেন, ‘সমাজের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিকতায় গড়ে তুলতে পারলেই দেশ এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে।’

তিনি সুন্দরগঞ্জ উপজেলাবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাঙালি ভাই-বোনদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে জানান ‘শুভ নববর্ষ’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাংলা নববর্ষে ৯৯ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়েজ আহমেদের শুভেচ্ছা বার্তা

আপডেট সময় : ০৯:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬