বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন শিল্পপতি দাছিজুল হক আনিছ
- আপডেট সময় : ১০:০১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১১১ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সকল বাংলা ভাষাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলিকো এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, পিবিএফএল লিমিটেডের সিইও, শান্তিরাম উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা ও শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট শিল্পপতি মো. দাছিজুল হক আনিছ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় উৎসব। এটি শুধু নতুন বছরের সূচনা নয়, বরং বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক জীবন্ত প্রতিচ্ছবি। পহেলা বৈশাখ আমাদেরকে একে অপরের প্রতি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে।’
তিনি আরও বলেন, ‘নতুন বছরের আগমনে আমরা প্রত্যেকে নতুন স্বপ্ন, নতুন প্রত্যয় ও নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। অতীতের ব্যর্থতা ও দুঃখকে পেছনে ফেলে সামনের দিনগুলোকে আরও সুন্দর ও সমৃদ্ধ করার অঙ্গীকার নিতে হবে।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নববর্ষের এই আনন্দঘন মুহূর্ত সমাজে শান্তি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ আরও দৃঢ় করবে। একইসাথে তিনি প্রত্যাশা করেন, বিদায়ী বছরের সকল দুঃখ-কষ্ট দূর হয়ে নতুন বছর ব্যক্তি, পরিবার ও জাতির জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।
শিল্পপতি মো. দাছিজুল হক আনিছ বলেন, ‘আমাদের সমাজ ও দেশের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সুশিক্ষা, নৈতিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে গড়ে তুলতে পারলেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।’
তিনি সুন্দরগঞ্জ উপজেলাবাসীসহ সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আসুন, আমরা সবাই মিলেমিশে একটি শান্তিপূর্ণ, উন্নত ও মানবিক সমাজ গঠনে কাজ করি। সবাইকে জানাই শুভ নববর্ষ।’




















