ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী শাহজাহান কিবরিয়া

খবর প্রতিদিন
  • আপডেট সময় : ১০:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১৭০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের সর্বসাধারণসহ দেশ-বিদেশের সকল বাংলা ভাষাভাষী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৩ নং তারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহজাহান কিবরিয়া নয়ন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। এই উৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। পহেলা বৈশাখ আমাদের মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করে।’

তিনি আরও বলেন, ‘নতুন বছরের আগমনে আমরা নতুন আশা, নতুন স্বপ্ন ও নতুন প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই। অতীতের সব দুঃখ-কষ্ট ও ব্যর্থতা ভুলে গিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি হয় এই সময়টিতে।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নববর্ষের এই আনন্দঘন মুহূর্ত সমাজে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করবে। নতুন বছর ব্যক্তি ও জাতীয় জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শাহজাহান কিবরিয়া নয়ন দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে এলাকায় একটি পরিচিত ও আস্থার নাম হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি বর্তমানে তারাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য হিসেবেও সক্রিয় রয়েছেন।

তিনি তারাপুর ইউনিয়নের সর্বসাধারণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাঙালিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আসুন, আমরা সবাই মিলেমিশে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলি। সবাইকে জানাই শুভ নববর্ষ।’

নিউজটি শেয়ার করুন

One thought on “নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী শাহজাহান কিবরিয়া

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী শাহজাহান কিবরিয়া

আপডেট সময় : ১০:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬