ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস’ পালিত হবে, থাকবে সরকারি ছুটি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতি বছরের ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন সরকারি ছুটিও থাকবে। এছাড়া ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালিত হবে, তবে এদিন কোনো সরকারি ছুটি থাকবে না।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

তিনি জানান, ৭ নভেম্বর দিবসটি পূর্বে পালিত হলেও দীর্ঘদিন তা বন্ধ ছিল। এখন পুনরায় দিবসটি চালু করা হয়েছে এবং এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এছাড়া তিনি বলেন, ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গ্রামীণ উন্নয়ন কার্যক্রমকে আরও উৎসাহিত করবে।

সোলার বিদ্যুৎ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে সোলার প্যানেল স্থাপনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে তা পুরোপুরি কার্যকর হয়নি। এ উদ্যোগকে সক্রিয় করতে কাজ চলছে।

তিনি আরও জানান, ২০৩০ সালের মধ্যে সোলার পাওয়ার থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

জ্বালানি সংকট বিষয়ে তিনি বলেন, সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। তবে জ্বালানি খাতে অসামঞ্জস্যতা ও অতিরিক্ত মুনাফার প্রবণতা থাকায় সমস্যা পুরোপুরি সমাধান হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস’ পালিত হবে, থাকবে সরকারি ছুটি

আপডেট সময় : ১০:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬