
প্রতি বছরের ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন সরকারি ছুটিও থাকবে। এছাড়া ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালিত হবে, তবে এদিন কোনো সরকারি ছুটি থাকবে না।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
তিনি জানান, ৭ নভেম্বর দিবসটি পূর্বে পালিত হলেও দীর্ঘদিন তা বন্ধ ছিল। এখন পুনরায় দিবসটি চালু করা হয়েছে এবং এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া তিনি বলেন, ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গ্রামীণ উন্নয়ন কার্যক্রমকে আরও উৎসাহিত করবে।
সোলার বিদ্যুৎ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে সোলার প্যানেল স্থাপনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে তা পুরোপুরি কার্যকর হয়নি। এ উদ্যোগকে সক্রিয় করতে কাজ চলছে।
তিনি আরও জানান, ২০৩০ সালের মধ্যে সোলার পাওয়ার থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
জ্বালানি সংকট বিষয়ে তিনি বলেন, সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। তবে জ্বালানি খাতে অসামঞ্জস্যতা ও অতিরিক্ত মুনাফার প্রবণতা থাকায় সমস্যা পুরোপুরি সমাধান হচ্ছে না।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.