ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার সাধারণ ক্ষমার আওতায় ২ লাখের বেশি অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক 
  • আপডেট সময় : ০৪:৫২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়া সরকারের ঘোষিত সাধারণ ক্ষমা কর্মসূচির আওতায় ২ লাখ ২০ হাজারের বেশি অভিবাসী স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। মাত্র ৫০০ রিঙ্গিত জমা দিয়ে তারা কোনো ধরনের শাস্তির মুখোমুখি না হয়েই নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া এক সংবাদ সম্মেলনে জানান, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচিতে এখন পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিবন্ধন করেছেন। এর মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এই কর্মসূচি থেকে ফি বাবদ সরকার প্রায় ১১ কোটি ৪৫ লাখ রিঙ্গিত আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩২ কোটি টাকার সমান।

জাকারিয়া বলেন, নিবন্ধিতদের তালিকায় ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নাগরিকরাই সবচেয়ে বেশি।

কর্মসূচিটি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চালু থাকার কথা রয়েছে। তবে এতে ব্যাপক সাড়া পাওয়ায় এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এই উদ্যোগের মাধ্যমে নথিপত্রহীন অভিবাসীরা কোনো আইনি জটিলতা ছাড়াই স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। তবে যারা আগের প্রত্যাবাসন কর্মসূচিতে নিবন্ধন করেও দেশ ছাড়েননি, যারা অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত অথবা আইনশৃঙ্খলা বাহিনীর খোঁজে রয়েছেন—তাদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মালয়েশিয়ার সাধারণ ক্ষমার আওতায় ২ লাখের বেশি অভিবাসী

আপডেট সময় : ০৪:৫২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬