ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে বীর মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার, বাড়ছে না ভাতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমানে দেশে ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ-এ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সরকারি দলের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন-এর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) সংরক্ষিত তথ্য অনুযায়ী এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।

তবে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আপাতত সম্মানি ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা স্বাস্থ্য কমপ্লেক্স তৈরির পরিকল্পনা না থাকলেও তাদের চিকিৎসার জন্য বছরে ৪ হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া হাসপাতালে ভর্তি সংক্রান্ত যাবতীয় বিল মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হয়।

পৃথক এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে অভিযোগ পাওয়া গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল-এর উপকমিটি তদন্তের মাধ্যমে তা যাচাই করে। ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৮৪২টি অভিযোগের মধ্যে ৪৮১ জনের গেজেট ও সনদ বাতিল করা হয়েছে। জামুকা প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৪৬৫ জনের গেজেট বাতিলের সুপারিশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দেশে বীর মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার, বাড়ছে না ভাতা

আপডেট সময় : ০৯:৩৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬