ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভাণ্ডালজুড়ি খালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট সময় : ০৯:৩৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খাল থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে স্থানীয়রা খালের মধ্যে লাশটি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। পরে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার প্রক্রিয়া শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালের মাঝে লাশটি উপুড় অবস্থায় পড়ে ছিল। নিহত নারীর পরনে কালো সালোয়ার-কামিজ ছিল এবং চুলে ক্লিপ লাগানো ছিল। বয়স আনুমানিক ৩০-৩২ বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুকনো মৌসুমে খালে পানির প্রবাহ কম থাকে, তাই ধারণা করা হচ্ছে লাশটি খালে ভেসে আসার সম্ভাবনা কম।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, লাশ উদ্ধারের পাশাপাশি নিহত নারীর পরিচয় শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ভাণ্ডালজুড়ি খালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬