ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএসসিতে পাসের হার ৫১.৬২%, জিপিএ-৫ ৩৫ হাজার এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবারের এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪০০৮৪ জন এমপির ছেলেকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন, নাটোর জেলা বিএনপির বিশেষ সভা বন্ডে বিনিয়োগ কতটা লাভজনক, কী বিবেচনা করতে হবে ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল মৌসুমী–ওমর সানীর দুই সন্তান কে কোথায়, কী করছেন শুটিংয়ে ভূতের মুখোমুখি, হ্যালোইনে জানুন ভয়ংকর অভিজ্ঞতার গল্প

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৭:৫৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার চান্দিনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার ফয়সাল আল নূরের বিরুদ্ধে।

বুধবার (১ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হাতকড়া পরা দুই সাংবাদিকের ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন—দৈনিক মানবজমিনের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপল ও স্থানীয় পত্রিকা ‘আমার শহর’-এর প্রতিনিধি আব্দুল আলিম।

সাংবাদিক আব্দুল আলিম জানান, তার খালাতো বোনের নামজারি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে এসিল্যান্ডের কার্যালয়ে ঘুরতে হচ্ছিল। বুধবার ওই মামলার শুনানি থাকায় তিনি সহকর্মীকে নিয়ে সেখানে যান। এ সময় তারা শুনানির বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড উত্তেজিত হয়ে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন।

তিনি আরও জানান, ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এসিল্যান্ড তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে পুলিশ ডেকে তাদের হাতকড়া পরিয়ে থানায় পাঠানো হয়। থানায় নিয়ে যাওয়ার পর তাদের মোবাইল ফোন থেকে ছবি ও ভিডিও মুছে ফেলা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার ফয়সাল আল নূর বলেন, তিনি কক্ষে প্রবেশ করে ভিডিও করছিলেন। নিষেধ করার পরও ভিডিও বন্ধ না করায় পরিস্থিতি উত্তপ্ত হয়। একপর্যায়ে তাকে হাতকড়া পরানো হয়। পরে থানায় নিয়ে গিয়ে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে তাদের ছেড়ে দেওয়া হয় এবং মুচলেকা নেওয়া হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী বলেন, সাংবাদিকদের হাতকড়া পরানো অগ্রহণযোগ্য ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ। এতে প্রশাসন ও সাংবাদিকদের সম্পর্কের অবনতি ঘটছে। তিনি ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, বিষয়টি তার নজরে এসেছে এবং তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ

আপডেট সময় : ০৭:৫৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬