ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএসসিতে পাসের হার ৫১.৬২%, জিপিএ-৫ ৩৫ হাজার এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবারের এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪০০৮৪ জন এমপির ছেলেকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন, নাটোর জেলা বিএনপির বিশেষ সভা বন্ডে বিনিয়োগ কতটা লাভজনক, কী বিবেচনা করতে হবে ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল মৌসুমী–ওমর সানীর দুই সন্তান কে কোথায়, কী করছেন শুটিংয়ে ভূতের মুখোমুখি, হ্যালোইনে জানুন ভয়ংকর অভিজ্ঞতার গল্প

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে বিএনপি: গোলটেবিল বৈঠকে বক্তারা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, দেশের দুই-তৃতীয়াংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলেও সেই রায় বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। এতে জনগণের প্রত্যাশা ব্যাহত হচ্ছে এবং পরিস্থিতি অব্যাহত থাকলে বিএনপিকে এর মূল্য দিতে হতে পারে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ত্রয়োদশ নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতা: দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা কি গণভোট বাস্তবায়নের অন্তরায়?’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলা হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’ এ বৈঠকের আয়োজন করে।

আলোচনায় অংশ নিয়ে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিএনপির মধ্যে রাজনৈতিক হীনমন্যতা কাজ করছে। তার অভিযোগ, আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলই অতীতে জনগণের সঙ্গে বারবার প্রতারণা করেছে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি আন্তরিক নয় এবং গণভোট নিয়ে তাদের অবস্থান স্পষ্ট নয়।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, সংবিধানে গণভোট বা সংশ্লিষ্ট প্রক্রিয়া নিয়ে স্পষ্ট নির্দেশনা না থাকলেও বিএনপি নিজেরাই নির্বাচনপূর্ব প্রতিশ্রুতিতে সংবিধান সংস্কারের কথা বলেছিল। তিনি প্রশ্ন তোলেন, বিএনপি যদি ঐকমত্যের কথা বলে, তবে তা বাস্তবায়নে কেন দেরি করছে।

আইনজীবী আবু হেনা রাজ্জাকী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় নানা দাবিতে আন্দোলন হলেও এখন সেই দাবিগুলোর বাস্তবায়ন নিয়ে তৎপরতা নেই। তিনি জ্বালানি সংকটের উদাহরণ টেনে সরকারের বক্তব্য ও বাস্তবতার মধ্যে অসঙ্গতির কথাও তুলে ধরেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, জনগণের রায়কে সম্মান করা জরুরি। তিনি দাবি করেন, গণভোটে জনগণ তাদের অবস্থান স্পষ্ট করেছে। সেই রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।

ভয়েস ফর রিফর্মের উদ্যোক্তা ফাহিম মাসরুর বলেন, গণভোট বাস্তবায়নে বিএনপির মধ্যে এক ধরনের দ্বিধা বা নেতিবাচক মনোভাব রয়েছে। তার মতে, দলটির অভ্যন্তরীণ অবস্থান এবং রাজনৈতিক হিসাব-নিকাশ এই বিলম্বের কারণ হতে পারে।

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, জনগণ দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মাধ্যমে পরিবর্তনের আশা করেছিল। গণভোট বাস্তবায়ন হলে অনেক সমস্যার সমাধান সম্ভব বলে তিনি মনে করেন। তিনি সতর্ক করে বলেন, জনরায় বাস্তবায়ন না হলে আন্দোলনের পথেও যেতে হতে পারে।

বৈঠকে আরও বক্তব্য দেন আইনজীবী ইমরান সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়ন করা এখন রাজনৈতিক দলগুলোর জন্য বড় পরীক্ষা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে বিএনপি: গোলটেবিল বৈঠকে বক্তারা

আপডেট সময় : ০৭:৪৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬