ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা

ইমাদ পরিবহনে প্রায় ১২ কেজি গাঁজাসহ আটক ব্যবসায়ী 

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪১:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি গাঁজাসহ মোঃ আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার (১৮ মার্চ) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বরিশালের র‌্যাব-৮ এর অপারেশন প্রেস সেক্রেটারি (ওপিএস) অমিত হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাত ১০ টার দিকে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে পিরোজপুরগামী ইমাদ পরিবহন নামে একটি বাসে মাদক বহন করা হচ্ছে—এমন তথ্য পেয়ে র‌্যাব-৮, সিপিএসসি, বরিশালের একটি আভিযানিক দল ঘটনাস্থলে চেকপোস্ট বসায়। পরে বাসটি তল্লাশি করে এর বক্সে রাখা একটি কার্টনের ভেতর থেকে সাদা কসটেপে মোড়ানো ৬টি আকাশি রঙের প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ১১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ছিল।

এ সময় গাঁজা বহনের অভিযোগে মোঃ আনোয়ার হোসেনকে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামি ও উদ্ধারকৃত আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৮ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ইমাদ পরিবহনে প্রায় ১২ কেজি গাঁজাসহ আটক ব্যবসায়ী 

আপডেট সময় : ১১:৪১:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬