ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংবর্ধনা ও ইফতার মাহফিল
- আপডেট সময় : ১২:১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডোমার উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপিকে সংবর্ধনা প্রদান ও শ্রমজীবী ভাইদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সোহেল রানার সভাপতিত্বে এবং উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল বাতেনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম, উপজেলা সেক্রেটারি মাওলানা রবিউল আলম, হাফেজ আব্দুল হকসহ জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি বৃন্দ ও ইসলামী ছাত্রশিবির ডোমার উপজেলা শাখার সভাপতি বক্তব্য রাখেন।
বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং শ্রমিকদের কল্যাণে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শ্রমজীবী ভাইদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


























