ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের সামনে পড়েন শরীফা বেগম

জলঢাকায় নকল ওষুধ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর জলঢাকা উপজেলায় স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধি পরিচয়ে নকল ওষুধ বাজারজাত করার সময় মৃনাল অধিকারী (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে জলঢাকা উপজেলার জিরো পয়েন্ট বাজারস্থ মেসার্স অনিন্দ্য ফার্মেসিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ‘জিম্যাক্স-৫০০’ নামের ৪৮টি বক্স নকল ওষুধ (প্রতি বক্সে ১৪ পিস) জব্দ করা হয়।

আটক মৃনাল অধিকারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চাপানী এলাকার প্রতাপ চন্দ্র অধিকারীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন।

জানা যায়, ঘটনার দিন মৃনাল অধিকারী নিজেকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়ে জিম্যাক্স-৫০০ ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে ফার্মেসিতে আসেন। তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে ফার্মেসির স্বত্বাধিকারী এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) জলঢাকা উপজেলা শাখার সভাপতি মাহবুবার রহমান মনি তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে সঠিক পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতকে অবহিত করা হয়।

পরে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন আদালত।

অভিযানকালে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহদি হাসান এবং জলঢাকা থানা পুলিশের সদস্যরা।

এদিকে বিসিডিএস জলঢাকা উপজেলা শাখার সভাপতি মাহবুবার রহমান মনি অভিযোগ করে জানান, নকল ওষুধ আটকের পর জেলা ঔষধ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানানো হলেও তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জলঢাকায় নকল ওষুধ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬