ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের সামনে পড়েন শরীফা বেগম

গাইবান্ধায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে আড়াই লাখ টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা সদর উপজেলায় খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে দুইটি খাদ্য প্রতিষ্ঠানে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-১৩ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১ মার্চ) সকালে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন বাজারে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় র‍্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের কর্মকর্তারা।

ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় ‘নূরানী ফুডস’-কে ৫০ হাজার টাকা এবং একই ধারায় ‘নিউ বিসমিল্লাহ ফুডস’-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে র‍্যাব-১৩ জানায়, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় ও খাদ্যে ভেজাল সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে আড়াই লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১২:৪৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬