ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের সামনে পড়েন শরীফা বেগম অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা যুদ্ধের গল্প শুনতে মুক্তিযোদ্ধার উঠানে বন্ধুসভার তরুণেরা

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম পার্শ্বে ৩ কেজি হেরোইন সহ আটক ১ 

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন (৩১) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। যার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।

রোববার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় হেরোইন সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতার ইসমাইল হোসেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) আহসান হাবিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।এতে বলা হয়, ইসমাইল হোসেন লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন। গোপন এক সংবাদের ভিত্তিতে যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজায় চেক পোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম পার্শ্বে ৩ কেজি হেরোইন সহ আটক ১ 

আপডেট সময় : ০৭:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬