ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের সামনে পড়েন শরীফা বেগম অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা যুদ্ধের গল্প শুনতে মুক্তিযোদ্ধার উঠানে বন্ধুসভার তরুণেরা আগামীকাল জার্মানির ৩০টির বেশি শহরে জেন-জি বিক্ষোভ মার্কিন বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের

পটুয়াখালী জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদীয় আসন পটুয়াখালী-১

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদীয় আসন পটুয়াখালী-১। এই আসনটি বরাবরই দক্ষিণাঞ্চলের রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন সারা দেশে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে সম্মানজনক অবস্থানে উত্তীর্ণ হয়েছেন, তখন পটুয়াখালী-১ আসনে ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র।

 একসময় দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসন ২০০১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর দূরদর্শী সিদ্ধান্তে বিএনপির প্রার্থী হিসেবে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী-কে মনোনীত করার মাধ্যমে নতুন রাজনৈতিক ইতিহাস রচনা করে। তাঁর নেতৃত্বেই আসনটি বিএনপির শক্ত ভিত্তিতে রূপ নেয়।

২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময়ে মাননীয়া প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁকে স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেন। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও তিনি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছিলেন।

 আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থান, মাদক ও সন্ত্রাস দমনে কঠোরতা এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য—যার ইতিবাচক প্রভাব দীর্ঘদিন ধরে অনুভূত হয়েছে।

দীর্ঘ আওয়ামী শাসনামলে পটুয়াখালীতে তাঁর বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিকবার শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হন দেশের অষ্টম বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

 তবুও তিনি সম্প্রীতি, সহনশীলতা ও বিএনপি’র গণতান্ত্রিক চর্চার বার্তা পৌঁছে দিয়েছেন সর্বস্তরের মানুষের মাঝে।

ফলশ্রুতিতে ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় ১ লাখ ৫২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে ধানের শীষের প্রতীক নিয়ে বিজয় অর্জন করেন—যা ২০০১ সালের ঐতিহাসিক বিজয়ের স্মৃতিকে পুনরুজ্জীবিত করেছে।

আমরা তাঁর সাফল্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। কারণ তাঁর সাফল্যের সঙ্গে আমাদের প্রিয় পটুয়াখালীর ভবিষ্যৎ ও উন্নয়ন গভীরভাবে সম্পৃক্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পটুয়াখালী জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদীয় আসন পটুয়াখালী-১

আপডেট সময় : ০৪:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬