ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের সামনে পড়েন শরীফা বেগম অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা যুদ্ধের গল্প শুনতে মুক্তিযোদ্ধার উঠানে বন্ধুসভার তরুণেরা আগামীকাল জার্মানির ৩০টির বেশি শহরে জেন-জি বিক্ষোভ মার্কিন বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের

গাইবান্ধায় সেপটিক ট্যাংক থেকে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০১:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি সেপটিক ট্যাংকের ভেতর থেকে সুরমা খাতুন (১৫) নামের এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুরমা খাতুন ওই এলাকার কৃষক নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার পর থেকে সুরমা নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংকের ভেতর তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেন। লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় সেপটিক ট্যাংক থেকে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:০১:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬