ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের সামনে পড়েন শরীফা বেগম অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা যুদ্ধের গল্প শুনতে মুক্তিযোদ্ধার উঠানে বন্ধুসভার তরুণেরা আগামীকাল জার্মানির ৩০টির বেশি শহরে জেন-জি বিক্ষোভ মার্কিন বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি

বগুড়ায় জুলাই যোদ্ধার পরিবারের ওপর হামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব প্রার্থী ও জুলাই যোদ্ধা মমিন মিয়া (সিয়াম) এবং তার পরিবারের ওপর হামলা, লুটপাট ও জীবননাশের হুমকির অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি স্থানীয় কিছু আওয়ামী লীগপন্থী ব্যক্তি ও কিশোর গ্যাং সদস্যরা মমিন মিয়া সিয়ামকে লক্ষ্য করে হুমকি দিতে থাকে। একপর্যায়ে তারা তার পরিবারের ওপর হামলা চালায়, তার ভাইকে মারধর করে রক্তাক্ত করে এবং বাড়ির মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী মমিন মিয়া সিয়াম শাহ সুলতান কলেজের ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় ছাত্র। 

এলাকাবাসি জানায়, আগে ঘটনাটি প্রকাশ্যে বলায় কিছু লোক তার বিরুদ্ধে আঙুল তুলেছিল, তবে বর্তমানে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে এবং তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে গাবতলী থানা পুলিশ ও বগুড়া জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ সুপার বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন।

এলাকাবাসী ও জুলাই যোদ্ধারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, একজন ছাত্রনেতা ও জুলাই যোদ্ধার ওপর এমন বর্বর হামলা স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক আন্দোলনের জন্য হুমকিস্বরূপ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বগুড়ায় জুলাই যোদ্ধার পরিবারের ওপর হামলা

আপডেট সময় : ০৬:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬