ঢাকা ০২:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

চট্টগ্রাম ১৫ আসনের নবনির্বাচিত এমপির কাছে চাঁদা দাবির ঘটনায় আটক-১

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সদ্যনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য শাহজাহান চৌধুরীর কাছ থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মো. ফখরুদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতার ফখরুদ্দিন পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাসভবনে অবস্থান করছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় ফখরুদ্দিন সেখানে গিয়ে নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দেন। একপর্যায়ে তিনি সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনীকে জানানো হলে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। তল্লাশিতে তার মানিব্যাগ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা একাধিক ভুয়া ছবি উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
চট্টগ্রাম ১৫ আসনের নবনির্বাচিত এমপির কাছে চাঁদা দাবির ঘটনায় আটক-১

আপডেট সময় : ০৬:০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬