ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ টহল অভিযানে দুটি এয়ারগান ও বিপুল পরিমাণ এ্যামো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রের মালিকানার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মধ্যনগর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহল অভিযানে উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঝুমকা ইলেকট্রনিক্সের গোডাউন থেকে মো. জাহাঙ্গীর আলম এবং একই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে প্রীতিম ইলেকট্রনিক্স ভবনের দ্বিতীয় তলার ৩ নম্বর কক্ষ থেকে মো. মিজানুর রহমান ফরহাদকে আটক করা হয়।

সেনাবাহিনীর অভিযানে উদ্ধার করা হয় ভারতীয় নির্মিত এয়ারগান এনএক্স-২০০ মডেলের দুটি এবং ৯৬৫ রাউন্ড এ্যামো।

আটককৃতরা হলেন মধ্যনগর উপজেলার মধ্যনগর গ্রামের বাসিন্দা মো. নেহার উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম এবং হাবিবুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান ফরহাদ।

সেনাবাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের টহল ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্রসহ আটক দুই ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মধ্যনগরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ২

আপডেট সময় : ১০:২৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬