ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে আবারো কমলো জ্বালানি তেলের দাম। গত মাসে প্রতি লিটারে ২ টাকা দাম কমানো হয়েছিল। ফেব্রুয়ারির প্রথমদিনই আরও ২ টাকা কমানো হলো।

রোববার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন দামে বিক্রি হবে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিন। শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম ১১৪ থেকে কমিয়ে ১১২ টাকা।

অন্যদিকে, পেট্রলের দাম প্রতি লিটার ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ আর অকটেনের দাম ১২২ থেকে কমিয়ে ১২০ টাকা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

আপডেট সময় : ০৯:৫৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬