
দেশের বাজারে আবারো কমলো জ্বালানি তেলের দাম। গত মাসে প্রতি লিটারে ২ টাকা দাম কমানো হয়েছিল। ফেব্রুয়ারির প্রথমদিনই আরও ২ টাকা কমানো হলো।
রোববার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন দামে বিক্রি হবে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিন। শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম ১১৪ থেকে কমিয়ে ১১২ টাকা।
অন্যদিকে, পেট্রলের দাম প্রতি লিটার ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ আর অকটেনের দাম ১২২ থেকে কমিয়ে ১২০ টাকা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.