ঢাকা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সিলেট মহানগরীতে পুলিশের বিশেষ নিষেধাজ্ঞা জারি

সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৫০তম বিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে সিলেট মহানগরী এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এই নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

পুলিশ জানায়, আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।

তিনি জানান, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, হৈচৈ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বন্দুক, ছোরা, লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য ও টি-পাথর বহন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, পরীক্ষা কেন্দ্রগুলোতে বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কার্যক্রম নিষিদ্ধ থাকবে। পরীক্ষা চলাকালীন সময়ের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে।

সিলেট মহানগরীতে যেসব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলো—মুরারিচাঁদ (এমসি) কলেজ, টিলাগড়ম,ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, মীরের ময়দান,সিলেট সরকারি মহিলা কলেজ, চৌহাট্টা আলিয়া মাদরাসা, চৌহাট্টা,আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আম্বরখানা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, মীরাবাজার। পুলিশ সকলকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সিলেট মহানগরীতে পুলিশের বিশেষ নিষেধাজ্ঞা জারি

আপডেট সময় : ০৭:৪৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬