ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসের রং মহলে এখন জ্ঞানের আলো, লাইব্রেরিতে রূপ নিল জমিদার আমলের ভবন

শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের প্রায় পৌনে দুইশত বছরের পুরনো ঐতিহাসিক “রং মহল” ভবনটি এখন জ্ঞানচর্চার কেন্দ্র। জমিদার আমলে প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত এই স্থাপনাটি সংস্কার করে গড়ে তোলা হয়েছে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)-এর আধুনিক লাইব্রেরি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে লাইব্রেরিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় তিনি লাইব্রেরি পরিদর্শন করে কৃষি শিক্ষার মানোন্নয়ন ও গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিআই-এর অধ্যক্ষ ড. সালমা লাইজু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

জেলা প্রশাসক বলেন, আধুনিক কৃষি ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নে প্রশিক্ষণার্থীদের জ্ঞানভিত্তিক গবেষণা ও উদ্ভাবনী চিন্তায় এগিয়ে আসতে হবে। লাইব্রেরি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অধ্যক্ষ ড. সালমা লাইজু বলেন, “এটিআই প্রাঙ্গণে জমিদার আমলের ‘শীষ মহল’ নামে একটি পুরনো ভবন ছিল। সেটি সংস্কার করে এই ডিপার্টমেন্টাল লাইব্রেরি চালু করা হয়েছে। লাইব্রেরিটি সবার জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ এসে এখানে পড়াশোনা করতে পারবে। ভবিষ্যতে আরও বই সংগ্রহ ও সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।”

এদিকে ঐতিহাসিক ভবনটি নতুনভাবে ব্যবহারের উদ্যোগকে জেলার সচেতন মহল সাধুবাদ জানালেও অনেকে মনে করছেন, রং মহলের আদি সৌন্দর্য ও ঐতিহ্য কিছুটা বদলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস উপস্থাপনে চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে মত দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ইতিহাসের রং মহলে এখন জ্ঞানের আলো, লাইব্রেরিতে রূপ নিল জমিদার আমলের ভবন

আপডেট সময় : ০৭:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬