নাকুগাঁও স্থলবন্দরের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৫:২০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দরের জন্য গৃহীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে স্থলবন্দর মিলনায়তনে শেরপুর জেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় নাকুগাঁও স্থলবন্দরের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহন করেন।

এতে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য এমএ. আকমল হোসেন আজাদ (সিনিয়র সচিব)।
এ মতবিনিময় সভার মাধ্যমে শেরপুর জেলার একমাত্র নাকুগাঁও স্থলবন্দরের জন্য গৃহীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান, শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইশতিয়াক মজনুন ইশতি, কাস্টমস ও স্থলবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


























