ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩০ জন । শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, ট্রাক চালক রাশেদ শেখ (২৮) ও হেলপার নবীন শেখ (২২)। দুজনেরই বাড়ি ফরিদপুর জেলার ধলার মোড় এলাকায়।

পুলিশ জানায়, ফরিদপুরগামী একটি বাস ও ভাঙ্গাগামী ইট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, হাসপাতালে ২৪ জনকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে আট জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

এ বিষয় ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের এস আই মামুন বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০১:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬