ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষের মিছিলে বিএনপির একপক্ষের বাধা, অতঃপর ধাওয়া পাল্টা ধাওয়া

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কোচাশহর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কোচাশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনের সঙ্গে বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলামের দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ছিল।

মোশারফ হোসেন জানান, তার নেতৃত্বে ধানের শীষের সমর্থনে একটি মিছিল কোচাশহর বাজার প্রদক্ষিণ করছিল। মিছিলটি বাজারের তিন মাথায় পৌঁছালে রাজনৈতিক বিরোধের জেরে জহুরুল ইসলামের লোকজন বাধা দেয়। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

জহুরুল ইসলাম জানান, ধানের শীষে সমর্থনের নামে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে উসকানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে তারা এ উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মিছিলে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ধানের শীষের মিছিলে বিএনপির একপক্ষের বাধা, অতঃপর ধাওয়া পাল্টা ধাওয়া

আপডেট সময় : ১২:০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬