ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা, জনসমুদ্রে পরিণত আলিয়া মাদরাসা মাঠ

সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুণ্যভূমি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিশাল নির্বাচনি জনসভার মধ্য দিয়ে এ প্রচারণার সূচনা হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

জনসভার কিছুক্ষণ আগেই সভাস্থলের কাছাকাছি পৌঁছান তারেক রহমান। মঞ্চে তার উপস্থিতির অপেক্ষায় উজ্জীবিত নেতাকর্মীরা নিরবচ্ছিন্ন স্লোগানে মুখর করে রাখেন পুরো এলাকা।

জনসভাকে ঘিরে ইতোমধ্যেই আলিয়া মাদরাসা মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে। ‘সিলেটের দামান’ খ্যাত তারেক রহমানকে একনজর দেখতে বুধবার রাত থেকেই শীত ও কুয়াশা উপেক্ষা করে বিভাগের চার জেলা—সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে হাজার হাজার নেতাকর্মী মাঠে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে পুরো নগরী উৎসবমুখর হয়ে ওঠে।

সকাল সাড়ে ৮টার দিকে বিএনপির জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে জনসভাস্থলে প্রবেশ করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেলে নেতাকর্মীদের একটি বড় অংশ চৌহাট্টা, রিকাবীবাজার ও দরগাহ গেট এলাকার প্রধান সড়কগুলোতে অবস্থান নেন।

জনসভার জন্য ৮০ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। এবারের মঞ্চের বিশেষ দিক হলো—মঞ্চের সামনের একটি অংশ ‘জুলাই বিপ্লব’-এ শহীদ ও আহত পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা।

সিলেটের জনসভা শেষে তারেক রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক দুটি নির্বাচনি পথসভায় বক্তব্য দেবেন। পরবর্তী সময়ে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদীতেও তার জনসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে আকাশপথে সিলেটে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে দরগাহ পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে লাখো মানুষ তাকে হাত নেড়ে অভিবাদন জানান। তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর কবর জিয়ারত শেষে দক্ষিণ সুরমার বিরাহিমপুরে তার শ্বশুরবাড়িতে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা, জনসমুদ্রে পরিণত আলিয়া মাদরাসা মাঠ

আপডেট সময় : ১১:৫৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬