ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে বড়লেখায় শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের ও বানচালের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মিছিলটি পৌরশহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্রশিবিরের বড়লেখা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদের সভাপতিত্বে ও বড়লেখা উত্তর শাখার সভাপতি কাওসার আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মহসিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মাদ্রাসা বিষয়ক সম্পাদক হুমায়ন কবির সাজু, বড়লেখা শহর শাখার সেক্রেটারি এমদাদুল হক এমাদ, উত্তর শাখার সেক্রেটারি হানজালা আহমদ, দক্ষিণ শাখার সেক্রেটারি অনিকুর রহমান, সুজাউল মাদ্রাসার সেক্রেটারি মনজুরুল ইসলাম এবং বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাব্বির আহমদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শাকসু নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি সাধারণ শিক্ষার্থী ও মেধাবীদের নির্বাচন—যারা আগামীর বাংলাদেশ গড়বে। এই নির্বাচন বানচাল করতে একটি কুচক্রিমহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আরও বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। যদি কোনো মহল আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়, তবে ছাত্রশিবির দুর্বার আন্দোলন গড়ে তুলবে। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত শাকসু নির্বাচন দিতে হবে এবং নির্বাচনে ছাত্রশিবিরের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে বড়লেখায় শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৫:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬