ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার হলেন সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্দিরগঞ্জ) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম।

বুধবার (২১ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বিএনপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অধ্যাপক মো. রেজাউল করিমকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে আজহারুল ইসলাম মান্নানকে মনোনয়ন দেওয়া হলেও অধ্যাপক রেজাউল করিম দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এমনকি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেননি।

অধ্যাপক রেজাউল করিম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এর আগে তিনি বিএনপি সরকারের সময়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন। একপর্যায়ে তিনি দলের সংস্কারপন্থী অংশের সঙ্গেও যুক্ত ছিলেন। বহিষ্কারের আগ পর্যন্ত তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৭ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ইতোমধ্যে সব প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক মো. রেজাউল করিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার হলেন সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম

আপডেট সময় : ১১:৫৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬