ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইযোদ্ধা শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনি প্রচারণা শুরু

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময় : ১২:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত জুলাইযোদ্ধা শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সৈয়দপুর শহরের পশ্চিম পাটোয়ারী পাড়া এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে দাঁড়িপাল্লা প্রতীক সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাফেজ আব্দুল মুনতাকিম। তিনি বলেন, আগামীর রাষ্ট্র হতে হবে ন্যায় ও ইনসাফের রাষ্ট্র। সততার সঙ্গে দেশ পরিচালনার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হচ্ছি। জুলাইয়ের আন্দোলনে অসংখ্য প্রাণের আত্মত্যাগের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই আন্দোলনের শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারতের মাধ্যমেই নীলফামারী-৪ আসনে আমাদের নির্বাচনি প্রচারণা শুরু করলাম।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সাহসী ভূমিকার যথাযথ মূল্যায়ন দেশের মানুষ করবে বলে আমরা বিশ্বাস করি।

এ সময় তিনি দলমত নির্বিশেষে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জুলাইযোদ্ধা শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনি প্রচারণা শুরু

আপডেট সময় : ১২:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬