ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের সুস্থতা ও কল্যাণ কামনায় রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • আপডেট সময় : ১২:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণের সুস্থতা, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ কামনার মধ্য দিয়ে রাজশাহী-৩ আসনে গণসংযোগ শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও নৈতিক রাজনীতির অঙ্গীকারের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

বৃহস্পতিবার সকালে জেলার নওহাটা কলেজ মোড়ে অবস্থিত নির্বাচনী প্রচারণা কার্যালয়ের সামনে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে দেশের জনগণ, রাষ্ট্রের স্থিতিশীলতা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন নওহাটা পৌরসভা জামায়াতে ইসলামীর আমির সুজা উদ্দিন আহমেদ। এ সময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত শেষে অধ্যাপক আবুল কালাম আজাদ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ কর্মসূচি শুরু করেন। নওহাটা কলেজ মোড় থেকে শুরু হয়ে নওহাটা বাজার, থানার মোড় ও ব্রিজঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। গণসংযোগকালে দাঁড়িপাল্লা প্রতীকের লিফলেট বিতরণ করে ভোটারদের কাছে তাঁর নির্বাচনী বার্তা তুলে ধরেন। এ সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে জনগণই প্রকৃত অর্থে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি বলেন, ‘একটি সুস্থ জাতিই পারে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে। সেই বিশ্বাস থেকেই আমরা জনগণের মঙ্গল কামনা করে প্রচার শুরু করেছি।’

তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের সময় ও পরবর্তী পর্যায়ে যারা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই শহীদদের স্মরণ ও তাঁদের আদর্শকে ধারণ করেই তিনি নির্বাচনী মাঠে নেমেছেন বলে জানান।

অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল, আদর্শভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল। ইসলামের ন্যায়ভিত্তিক আদর্শকে সামনে রেখে দলটি দীর্ঘদিন ধরে সমাজে শান্তি, শৃঙ্খলা ও কল্যাণ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। নেতৃত্বকে আমানত হিসেবে বিবেচনা করে যোগ্য, সৎ ও নৈতিক চরিত্রসম্পন্ন ব্যক্তিদের হাতেই দায়িত্ব অর্পণের পক্ষে জামায়াত বিশ্বাসী বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থেকেই জামায়াতে ইসলামী নির্বাচনী প্রচারণা চালাবে। কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন বা অনিয়মে দলটি জড়াবে না। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তারা সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, রাজশাহী-৩ আসনের বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক গণসংযোগ কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জনগণের সুস্থতা ও কল্যাণ কামনায় রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ শুরু

আপডেট সময় : ১২:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬