ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় থেকে জামায়াতে ইসলামীর আমীরের নির্বাচনী সফর শুরু

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০২:২০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান পঞ্চগড় থেকে তাঁর নির্বাচনী সফর শুরু করছেন। আগামী শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত এক জনসভায় অংশগ্রহণের মধ্য দিয়ে এ সফরের সূচনা হবে।

ডা. শফিকুর রহমানের পঞ্চগড় আগমন উপলক্ষে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি দেলোয়ার হোসেন, নায়েবে আমীর মফিজ উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসনিয়া এবং পঞ্চগড়-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সফিউল ইসলাম।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসাইন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান পঞ্চগড়ে নির্বাচনী সফর করবেন।

তিনি আরও জানান, এটি ডা. শফিকুর রহমানের পঞ্চগড়ে চতুর্থ সফর। এর আগে আওলিয়াঘাটের মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় তিনি দুইবার এবং গত বছর ২৬ ফেব্রুয়ারি একবার পঞ্চগড় সফর করেন।

সংবাদ সম্মেলন থেকে আগামী ২৩ জানুয়ারি শুক্রবার পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত জনসভায় জেলার ১০ দলীয় জোটের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

এদিকে একই দিন জুমার নামাজের পর ডা. শফিকুর রহমান দিনাজপুর সফর করবেন এবং বিকেলে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পঞ্চগড় থেকে জামায়াতে ইসলামীর আমীরের নির্বাচনী সফর শুরু

আপডেট সময় : ০৩:০২:২০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬