ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ জানুয়ারি ফেনী যাচ্ছেন তারেক রহমান

ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ সময় পর ফেনীতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ জানুয়ারি (রোববার) রাজনৈতিক সফরের অংশ হিসেবে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বিষয়টি নিশ্চিত করেন।

দলীয় সূত্র জানায়, ২৫ জানুয়ারি তারেক রহমান ঢাকা অথবা চট্টগ্রাম থেকে সড়কপথে ফেনীতে পৌঁছে জনসভায় অংশ নেবেন। দুপুর ৩টায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার বক্তব্য শুরু হওয়ার কথা রয়েছে। এই জনসভাকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী-২ আসনের দলীয় প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন বলেন, তারেক রহমানকে মর্যাদাপূর্ণভাবে বরণ করা হবে। বেগম জিয়ার জেলা ফেনীর মাটিতে বিএনপির শক্তি দেশবাসী ও বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে। তিনি বলেন, এই জনসভা হবে এমন এক সমাবেশ, যা মানুষকে ধানের শীষে ভোট দিতে অনুপ্রাণিত করবে। প্রত্যেক অঙ্গ সংগঠন নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখবে। এই জনসভার মধ্য দিয়েই ১২ ফেব্রুয়ারির নির্বাচনী লড়াই নতুন গতি পাবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের দলীয় প্রার্থী রফিকুল আলম মজনু বলেন, এই জনসভার ওপর অনেক কিছু নির্ভর করছে। ফেনীসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলার নির্বাচনী কার্যক্রমেও এই সফরের প্রভাব পড়বে। তিনি বলেন, জনসভা যেন জনসমুদ্রে পরিণত হয়, সে লক্ষ্যেই সবাইকে প্রস্তুতি নিতে হবে।

বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু বলেন, তারেক রহমান বীরের মতো দেশে ফিরে মানুষের ভালোবাসা অর্জন করেছেন। ফেনীর জনসভায় নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর ১৩টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগ মাঠে নেই—এমন আত্মতুষ্টিতে ভোগা যাবে না, সবাইকে সজাগ ও সংগঠিত থাকতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, সমাবেশে শৃঙ্খলা বজায় রাখাই হবে প্রথম অগ্রাধিকার। কোন ইউনিট কোথায় অবস্থান করবে, তা জেলা বিএনপি নির্ধারণ করবে। সবাইকে দলীয় নির্দেশনা মেনে দায়িত্ব পালন করতে হবে।

এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ফেনী শহরের রূপালী কমিউনিটি সেন্টারে তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
২৫ জানুয়ারি ফেনী যাচ্ছেন তারেক রহমান

আপডেট সময় : ০২:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬